রবিবার , ২৯ জুন ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯ জন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৯, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০ জন মারা গেলেন।

একই সময়ে, সারাদেশে ১৫৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ হাজার ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার (২৭ জুন, ২০২৫) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী সবচেয়ে বেশি বরিশালে। এ জেলায় নতুন করে ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২১ জন, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

‘ক্ষমতার দম্ভ মানুষকে সত্য ভুলিয়ে দেয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ নির্দেশনা

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মহাঅষ্টমীতে দেশজুড়ে কুমারী পূজা, নারীশক্তির আরাধনায় ভক্তদের ঢল

রাশিয়া থেকে তেল কেনায় ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের দ্বিগুণ শুল্ক

তপশিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আহ্বান

“ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি’র চার মাসব্যাপী প্রস্তুতি শুরু”

মোসাদের গুপ্তহত্যার টার্গেটে ছিলেন যারা

লালমনিরহাট সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩, সতর্ক বিজিবি