মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং যুক্তরাষ্ট্র থেকে জামায়াত নেতা নকিবুর রহমান তারেক প্রতিনিধি দলে যুক্ত হন।

এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন।
সূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সর্বশেষ - জাতীয়