শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

ক্ষমতায় যেতে নয়, গণতান্ত্রিক উত্তরণ চায় বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (১১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ পালন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাসাস প্রকাশিত গানের সিডি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে, সেজন্য একটি নির্দিষ্ট গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এই প্রসঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চান না, তারা মিলে ঐক্যজোট করেন। ৩০০ আসনে প্রার্থী দেন। দেখেন জামানত টিকে কি না।”

বর্তমান সরকার পতনের আন্দোলনকে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দেশ নতুন করে স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। মৌলিক যুদ্ধ একাত্তর। তারই ধারাবাহিকতায় চব্বিশ।” তিনি স্পষ্ট করে দেন যে, বিএনপির আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, যা মুক্তিযুদ্ধের চেতনারই ধারাবাহিকতা।

এই অনুষ্ঠানে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর প্রকাশিত একটি গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়