রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মতিউর রহমানকে অনৈতিক সুবিধা: বরখাস্ত ১১ পুলিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৪:০৮ পূর্বাহ্ণ

সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এক এসআইসহ ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) জারিকৃত অফিস আদেশে বরখাস্ত হন এসআই আবুল কাশেম ও ১০ জন কনস্টেবল।

তদন্তে জানা যায়, হাজতি মতিউর রহমানকে ঢাকার আদালত থেকে ফেরত আনার পথে পুলিশ স্কর্ট দল যাত্রাবিরতির সময় তাকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ায়, যা স্কর্ট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী।

গোপন সংবাদের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের দায়িত্বে গাফিলতি ও অনৈতিক আচরণের প্রমাণ পাওয়া যায়। পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্ত চলমান।’

বরখাস্ত থাকা অবস্থায় নিয়মিত রোলকল, প্যারেড ও অন্যান্য দায়িত্বে অংশ নিতে হবে সংশ্লিষ্টদের।

সর্বশেষ - জাতীয়

অন্তর্বর্তী সরকারের জন্য ‘এক্সিট পলিসি’ ভাবার সময় এসেছে

ফরাসি সহযোগিতায় যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি শুরু ভারতের

বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চারজনের লাশ উদ্ধার

মালয়েশিয়ার বিদেশি শ্রমিকের প্রধান উৎস বাংলাদেশ

ড. ইউনূসের পদত্যাগের খবরে দেশজুড়ে আলোড়ন: দলগুলো চায় নির্বাচনের রোডম্যাপ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবার ভেটো দিল যুক্তরাষ্ট্র

গুলশানে চাঁদা আদায়কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন আটক

হযরত শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সংকুচিত, ছয় বছরে সদস্য কমেছে ২০%