রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ: ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনাটি ফলপ্রসূ হয়েছে। রবিবার (৩১ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল জানান, বৈঠকে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার। নির্বাচন বিলম্বের উদ্দেশ্যে একটি শক্তি এ হামলার পেছনে থাকতে পারে।”

এদিকে, লন্ডনে বিএনপি নেত্রীর সঙ্গে বৈঠক নিয়ে জামায়াতের অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার যেকোনো রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বসার এখতিয়ার আছে। তিনি বিএনপির প্রধানের সঙ্গে আলোচনা করেছেন, যা সম্পূর্ণ বৈধ ও তার ব্যক্তিগত এখতিয়ারভুক্ত।

সর্বশেষ - জাতীয়