সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সাবেক সচিব শহীদ খান গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় ডিবির অভিযান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ণ


রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, শাহবাগ থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে শহীদ খানকে। গ্রেফতারের পরপরই তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওই মামলায় সাবেক সচিব শহীদ খান ছাড়াও আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, আবু আলম মোহাম্মদ শহীদ খান ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সর্বশেষ - শিক্ষা

দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান

দেড় যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

রামুতে স্বামী হত্যা: ‘টিকটকার’ স্ত্রী আঁখি গ্রেপ্তার

২০২৬ হজের জন্য তিন সরকারি প্যাকেজ ঘোষণা

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

হজ উপলক্ষে মক্কা ও মদিনায় চালু হলো বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা

দুবাইয়ের মারিনা পিনাকল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ