সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সিলেটে ধানক্ষেত-উঠান থেকে ৫ হাজার ফুট সাদাপাথর উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ

সিলেটে এবার ধানক্ষেত ও বাড়ির উঠান থেকেও সাদাপাথর উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করা হয়। এসময় সংশ্লিষ্ট একজনকে আটক করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াত। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এতে অংশ নেন।

প্রশাসন জানায়, সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও সালিয়া গ্রামে ধানক্ষেত, বাড়ির উঠান এবং পথের ধারে লুকিয়ে রাখা এসব সাদাপাথর উদ্ধার করা হয়।

ইউএনও খোশনুর রুবাইয়াত জানান, উদ্ধার হওয়া পাথরগুলো যথাস্থানে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে। এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার আব্দুল বাসেত সরকার বলেন, আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া গেলে তা জানানো হবে।

সর্বশেষ - জাতীয়