শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ | ১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

এনসিপির মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৫:৩০ পূর্বাহ্ণ


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়কের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিলেও দল এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দলটির একাধিক সূত্র।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, পদসংক্রান্ত জটিলতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন নাসীরুদ্দীন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলে যোগ দিয়ে সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী পরিচালকের দায়িত্ব নিতে আগ্রহী। এই পদটি বর্তমানে নাসীরুদ্দীনের অধীনে থাকায় বিষয়টি নিয়ে দলীয় ভেতরে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

দলের কেন্দ্রীয় নেতৃত্ব আসিফ মাহমুদের প্রস্তাবে মৌন সম্মতি জানানোয় ক্ষুব্ধ হয়ে পদত্যাগপত্র জমা দেন নাসীরুদ্দীন। তবে পদ ছাড়লেও এনসিপির সদস্য হিসেবে থাকবেন বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।

এদিকে পদত্যাগের পর থেকে তিনি দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন না। গত ১৭ অক্টোবর দলের নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি।

পদত্যাগ প্রসঙ্গে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নাসীরুদ্দীন কোনো সাড়া দেননি।

দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্যসচিব নাম প্রকাশ না করার শর্তে

সর্বশেষ - জাতীয়