বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

মুনিয়ার পরিণতি আমারও হবে বলে হুমকি দেয় তৌহিদ আফ্রিদি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ৫:৩৮ পূর্বাহ্ণ

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ নতুন নয়। তবে সম্প্রতি ‘ক্রাইম এডিশন’ প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে এ অভিযোগের পাশাপাশি উঠে এসেছে আফ্রিদির সঙ্গে মুনিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ও রহস্যজনক মৃত্যুর নতুন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, জুলাই আন্দোলনের সময় আফ্রিদি জনপ্রিয় ইউটিউবার ও ব্লগারদের হুমকি দিয়ে ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করাতে চাপ সৃষ্টি করেছিলেন। একই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক তৈরি, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও হত্যার হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে।

এক ভুক্তভোগী নারী জানান, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ তাকে দূরে সরিয়ে দেয় এবং ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়। ওই নারী বলেন, “আমি যখন জানতে পারি, তার মুনিয়ার সঙ্গেও সম্পর্ক আছে, তখন প্রতিবাদ করি। এ নিয়ে আফ্রিদি সরাসরি আমাকে হুমকি দেয়— মুনিয়ার মতো আমাকেও একই পরিণতি ভোগ করতে হবে।”

এ বিষয়ে ফাঁস হওয়া একাধিক ফোনালাপ প্রতিবেদনে প্রকাশ করা হয়। যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত ও ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। এসব রেকর্ডিং এবং ভুক্তভোগীর সাক্ষ্য মিলিয়ে দেখলে মুনিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানার মামলায় অভিযোগ করা হয়েছে, জুলাই আন্দোলনে এক বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত। আরেকটি মামলায় বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই বাড্ডা ফ্লাইওভারের নিচে আন্দোলনকারীদের ওপর অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালান তিনি।

সর্বশেষ - জাতীয়

হানিফ ফ্লাইওভারে পুলিশের রেকারের ধাক্কায় যুবক নিহত

শারদীয় ছুটিতে মুখর সিলেটের পর্যটন কেন্দ্রগুলো

গাজা যুদ্ধ শেষ হয়নি—মৃত সব জিম্মি ফিরলেই বন্ধ হবে: ইসরায়েলি সেনাপ্রধান

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

বর্তমান সংস্কার কি এনসিপিকে ক্ষমতায় আনার জন্য?

রাশিয়ার কামচাটকায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মৃত্যুহার বৃদ্ধির শঙ্কা

ইশরাকের শপথ: বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত

ইসরায়েলে ইরানের ব্যাপক ব্যালিস্টিক মিসাইল হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ১০০ ফিলিস্তিনি