শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বিনোদন
  2. ভিডিও

শারদীয় ছুটিতে মুখর সিলেটের পর্যটন কেন্দ্রগুলো

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর সিলেট আবারও পর্যটকে মুখর হয়ে উঠেছে। শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিনের অবকাশে জেলার জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে নেমেছে ভ্রমণপিপাসুদের ঢল।

দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকরা জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লালাখাল ও সাদা পাথরে ভিড় জমিয়েছেন। টানা ছুটিতে হোটেল-মোটেলগুলোতে আগাম বুকিং পূর্ণ থাকায় অনেককে বিকল্প থাকার ব্যবস্থা করতে হয়।

ট্যুরিস্ট পুলিশ জানায়, সব পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, সিলেটের পর্যটন খাতকে টেকসই ও পরিবেশবান্ধব করতে সরকার হাতে নিয়েছে একটি সমন্বিত পর্যটন মাস্টারপ্ল্যান। এতে ছয়টি জনপ্রিয় স্পট—জাফলং, বিছনাকান্দি, সাদা পাথর, উৎমাছড়া, লালাখাল ও রাতারগুল—অন্তর্ভুক্ত থাকবে।

জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, “মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে সিলেটের পর্যটনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়ন হলে সিলেটের অর্থনীতি, কর্মসংস্থান ও পর্যটন খাতের চিত্র পাল্টে যাবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করেই এগিয়ে যাবে সিলেটের পর্যটন উন্নয়ন।

সর্বশেষ - জাতীয়

ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠদের তথ্যেই মিলল ২৩ বস্তা আলামত

মামলায় অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

চাকসু-হল নির্বাচনে মনোনয়ন জমার সময়সীমা একদিন বাড়লো

২৯৯ আসনে প্রার্থী জামায়াতের, ৫০ আসনে বিশেষ গুরুত্ব

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ ১৭০’র বেশি

কার্গো আগুনে ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ

আন্দোলন সমাধানে সর্বাত্মক চেষ্টা করছেন নেপালের রাষ্ট্রপতি পৌডেল

ইরান আরও বিধ্বংসী হতে পারে: মার্কিন বিশেষজ্ঞদের আশঙ্কা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ‘আখের গোছানো’ নিয়ে সামান্তা শারমিনের ক্ষোভ