বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি আরও দাবি করেন, কেবল বিএনপিই পারে বাংলাদেশকে রক্ষা করতে।
রবিবার (৩১ আগস্ট) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, বিএনপির দেওয়া ৩১ দফার সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন অভিযোগ করেন, দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে যাতে নির্বাচন ব্যাহত হয় এবং বাংলাদেশ গণতন্ত্র থেকে পিছিয়ে যায়। তিনি বলেন, ভারতের লোকসভায় আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর প্রচেষ্টা চলছে।
অন্যদিকে, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয়তাবাদী আদর্শই জাতিকে ঐক্যবদ্ধ করেছে। তিনি শিক্ষা ও স্বাস্থ্যখাতে বড় পরিবর্তনের প্রতিশ্রুতিও দেন।
বেগম সেলিমা রহমান তার বক্তব্যে বলেন, কঠিন সময়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে



















