শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন-ইমন, বাদ সৌম্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

আফগানিস্তান সিরিজে চোটের কারণে বাইরে থাকা লিটন কুমার দাসপারভেজ হোসেন ইমন চোটমুক্ত হয়ে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টি-টোয়েন্টি দলে। তবে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।

আরব আমিরাতের ভিসা জটিলতায় আফগান সিরিজে খেলতে না পারলেও সৌম্যকে এবার দলে রাখেননি নির্বাচকরা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, টপ অর্ডারে ধারাবাহিক পারফর্মারদের প্রাধান্য দেওয়া হয়েছে।

তিনি বলেন, “সৌম্য ওয়ানডেতে ভালো করলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকতার অভাব রয়েছে। তাই এবার আমরা নিয়মিত পারফর্মারদের নিয়েই দল সাজিয়েছি।”

তবে ক্রিকেট মহলে অনেকে মনে করছেন, সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ফর্মে ফেরা সৌম্যকে বাদ দেওয়াটা পুরোপুরি যৌক্তিক নয়। টিম ম্যানেজমেন্ট অবশ্য জানিয়েছে, ভবিষ্যতের পরিকল্পনায় সৌম্য এখনও তাদের বিবেচনায় আছেন।

সর্বশেষ - জাতীয়

ইকুয়েডরের কারাগারে গ্যাং সংঘর্ষে ১৭ বন্দি নিহত

তিনবার বিচ্ছেদ, তবুও বিয়েতে বিশ্বাস অটুট শ্রাবন্তীর

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

৭০ জনের বেশি বাংলাদেশি নিয়ে ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা

বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর

বিদেশি পর্যটক বাড়াতে থাইল্যান্ডে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট

খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ২৫৫ কোটি টাকার অনুমোদন

রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে হবে, আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

ফার্মগেট দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন শরীয়তপুরে

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া