মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মালয়েশিয়ার বিদেশি শ্রমিকের প্রধান উৎস বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, গত দুই বছরে বৈধ পথে সেখানে গেছেন সাড়ে চার লাখের বেশি বাংলাদেশি শ্রমিক।

করোনার পর সীমান্ত খুলে দেওয়ার পর ২০২২ সালে ৪৯ হাজার ৩৫৩ জন এবং ২০২৩ সালে বিশেষ রিক্রুটমেন্ট প্ল্যানের আওতায় প্রায় ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেন।

চলতি বছরের জুন পর্যন্ত ইমিগ্রেশন রেকর্ড অনুযায়ী, সেখানে সক্রিয় বাংলাদেশি টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিসাধারীর সংখ্যা ৮ লাখের বেশি, যা মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ। ফলে শ্রম সরবরাহে বাংলাদেশ এখন শীর্ষে।

এ সময়ে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকার কারণে ৭৯০ জন বাংলাদেশিকে গ্রেফতার এবং ৪৩ হাজারের বেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতার ছুরিকাঘাত হত্যা

অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও উত্তাল নেপাল, সংসদ ভবনে আগুন

অভিবাসনবিরোধী অভিযানে লস অ্যাঞ্জেলেসে চরম উত্তেজনা

টানা চতুর্থ দিনের মতো বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে রোগীরা

হিট প্রকল্পে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ শাবিপ্রবি শিক্ষকদের

জাতীয় বিশ্বাসঘাতকদের সন্ধানে ইরানের অভিযান: ৫ ইসরায়েলি গুপ্তচর আটক

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

ঢাকায় অটোরিকশা উঠানো উচিত, তবে বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে দ্বিধা

মেয়েরাই এবার ভোটের মূল ফ্যাক্টর: উমামা