বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় সাত মাস আগে অসুস্থ হয়ে পড়ার পর তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তার ছেলে মিরাজুল মইন জয় এ তথ্য জানান। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বাবার স্বাস্থ্য, নিসচার কার্যক্রম এবং জাতীয় দিবসের কর্মসূচি তুলে ধরেন।

মিরাজুল মইন জয় বলেন, “আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। তিনি চিকিৎসার জন্য ২৬ এপ্রিল থেকে লন্ডনে অবস্থান করছেন। দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই।”

জানা গেছে, চলতি বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের কথা বলায় সমস্যা ও স্মৃতিভ্রংশ দেখা দেয়। পরে পরীক্ষায় তার মাথায় টিউমার ধরা পড়ে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ উল্লেখ করলে তাকে লন্ডনে নেওয়া হয়।

হারলি স্ট্রিট ক্লিনিকের দীর্ঘ পরীক্ষা শেষে গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের মতে, টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে ধ্বংস করা হবে। এ প্রক্রিয়া ৬ সপ্তাহ চলবে এবং পরবর্তী ৪ সপ্তাহ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী জয় সংগঠনের চলমান কর্মসূচি চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়

নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ ও আশার কথা সিইসির

গাজায় বাণিজ্যিক কার্যক্রমে আংশিক ছাড়: ইসরায়েলের ঘোষণা

ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ

ঈদুল আজহা ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রূপনগরে গার্মেন্ট ও কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন, ১৬ লাশ উদ্ধার

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাইবার সুরক্ষা অধ্যাদেশে পরিবর্তন, ডিজিটাল আইনের সব মামলা বাতিল

চাকসু-হল নির্বাচনে মনোনয়ন জমার সময়সীমা একদিন বাড়লো