মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ণ

নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি লিখেছেন, বিমানবন্দরে ডিম নিক্ষেপকারীকে অভিযান চালিয়ে জ্যাকসন হাইটস থেকে আটক করা হয়েছে।

এর আগে, নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। ঘটনাটি প্রবাসী রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ - শিক্ষা