শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ভারত-চীন আকাশপথে নতুন সূচনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ণ

পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর অবশেষে ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। কূটনৈতিক মহলে এ সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় থেকে ভারত-চীনের সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। এরপর সীমান্ত উত্তেজনা ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আর চালু হয়নি। তবে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার ফলে এ বন্ধ্যাত্ব কাটতে যাচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই একাধিক বৈঠকে বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়। এর অংশ হিসেবে ২০২৫ সালের অক্টোবর মাসের শেষের দিকে শীতকালীন সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট এয়ারলাইনসগুলো ফ্লাইট চালু করবে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে বড় ভূমিকা রাখবে

সর্বশেষ - জাতীয়

ফরচুন মলের শম্পা জুয়েলার্সে চুরি: ৪ জন গ্রেফতার, উদ্ধার ১৯০ ভরি স্বর্ণ

তেল আবিবে কাঁপন ধরানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

মুরাদনগরে উপদেষ্টার পক্ষে বিক্ষোভে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১৫

ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডে ‘বিরক্ত’ হয়ে টেসলা ছাড়লেন প্রকৌশলী

গবেষণা: বিশ্বে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি, ৫ নম্বরে তুরস্ক

মিয়ানমারে নিহত বেড়ে ১,৬৪৪

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট পাস’ গুজব

জাতিসংঘে আজ রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন