সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট পাস’ গুজব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির।

শনিবার এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরে এমন কোনো চুক্তি হয়নি। এ নিয়ে কেদাহ রাজ্যের উচ্চশিক্ষা কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আব্দুল্লাহর মন্তব্যকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেন।

ড. জাম্ব্রি জানান, মালয়েশিয়া কোনো পর্যায়ে ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। শিক্ষার নীতিমালায় সততা ও নির্ভুলতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, অনুমাননির্ভর বা ভ্রান্ত তথ্য ছড়ানো গ্রহণযোগ্য নয়।

এর আগে হাইম হিলমান তার টিকটক ভিডিওতে দাবি করেছিলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় কাজের সুযোগ তৈরি হচ্ছে। তবে মন্ত্রী এ দাবি নাকচ করে ভুয়া তথ্য প্রচার না করার আহ্বান জানান।

সর্বশেষ - জাতীয়