বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ী ও ভাটারা থানার তিন পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক এমপি সায়েদুল হক সুমন, কাজী মনিরুল ইসলাম মনু এবং নাসা গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পুলিশের আবেদনের পর তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। মামলাগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টা সংশ্লিষ্ট।

অভিযোগে বলা হয়েছে, আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে রিয়াজ ও জুবাইদ ইসলাম নিহত হন এবং ভাটারায় নাঈম হাসান নিলয় গুলিবিদ্ধ হন। এ ঘটনাগুলোর ভিত্তিতে দায়ের করা মামলায় আদালত আটজনকে গ্রেফতার দেখিয়েছেন।

সর্বশেষ - জাতীয়