শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

মামলায় অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রভাবশালী রাজনীতিক থাকসিন সিনাওয়াত্রা ‘রাজাকে অপমান’ মামলায় খালাস পেয়েছেন। শুক্রবার ব্যাংককের ফৌজদারি আদালত রায়ে জানায়, উপস্থাপিত প্রমাণ অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট নয়। ফলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের ঝুঁকি থেকে রক্ষা পেলেন ৭৬ বছর বয়সী এই নেতা।

থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালংকর্ন ও রাজপরিবারের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করা আইনের চোখে গুরুতর অপরাধ। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার এক গণমাধ্যমে সাক্ষাৎকারে থাকসিন সামরিক অভ্যুত্থান নিয়ে বক্তব্য দেন। সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল।

থাকসিনের আইনজীবী উইনইয়াত চাতমনট্রি জানিয়েছেন, আদালত অভিযোগ নাকচ করেছেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় থাকসিন হাসিমুখে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও বিস্তারিত কিছু বলেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবার বড় ধরনের আইনি ঝুঁকি থেকে আপাতত মুক্তি পেল। উল্লেখ্য, ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন থাকসিনের বোন ও সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

সর্বশেষ - জাতীয়

ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের আহ্বান এরদোয়ানের

গোপালগঞ্জের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজা সিটি দখলে নেতানিয়াহুর প্রস্তাবে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন

বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী আবিদের আইডি ডিজেবল

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে বিক্রি, ঝুঁকিতে ৪ গ্রাম

ব্রাসেলসে হামলা হলে মস্কোকে ‘মানচিত্র থেকে মুছে দেব

রুশ তেল আমদানিতে ছাড় নয়, ভারতকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

৩১ অক্টোবরের মধ্যে ভোটার হলেই মিলবে নির্বাচনী অধিকার: ইসির ঘোষণা

চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার