বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান

৭১ বছর বয়সী অধ্যাপক তোফায়েল আহমেদ মঙ্গলবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রে রিং পরানোর সময় তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে লাইফ সাপোর্টে নেওয়া হলেও রাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তোফায়েল আহমেদ ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। তিনি স্ত্রী, এক মেয়ে, জামাতা ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার দাফন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার নিজ গ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে পারিবারিক কবরস্থানে।

সূত্র: বাসস

সর্বশেষ - জাতীয়

শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে চাইলেও রাজি হননি মোদি, পরে কেন বদল

ডাকসু নির্বাচন সফল হওয়ায় উপাচার্যের কৃতজ্ঞতা প্রকাশ

মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্কদের নগদ অর্থ সহায়তার ঘোষণা

রেয়ার আর্থ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া চুক্তি

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

সব টেন্ডার অনলাইনে, ‘মাফিয়া’ নিয়ন্ত্রণে নতুন আইন আসছে

দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর

প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত