রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন রবিবার আদালত নামঞ্জুর করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন।

কারাগার থেকে আদালতে হাজির হয়ে নূরের আইনজীবী কাওছার আহমেদ জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, নূর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানি লন্ডারিং করেছেন। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হওয়ার পর তিনি কারাগারে রয়েছেন। মামলায় তার ব্যাংক হিসাবের ৮৫ কোটি টাকা জমা এবং ৭৩ কোটি টাকা উত্তোলনের উৎস অস্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

ইয়েমেনে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নজিরবিহীন সাংবিধানিক সংকটে পশ্চিমবঙ্গ, কী করবেন মমতা?

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল

বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া

গাজায় ‘ভ্রাতৃঘাতী গুলিতে’ ইসরায়েলি সেনা নিহত

দেশের পাঁচটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদীবন্দরগুলোকে

মালয়েশিয়া বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি আটক

দ্বিতীয় দফায় রাজনৈতিক ঐকমত্য আলোচনা শুরু

সরকার মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে কথা বলেনি: নিরাপত্তা উপদেষ্টা