সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সাত কলেজের পদযাত্রা আজ শিক্ষা ভবন অভিমুখে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৪:১২ পূর্বাহ্ণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ (সোমবার) রাজধানীতে পদযাত্রা করবেন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টায় শিক্ষা ভবনের সামনে মূল কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সকাল ৯টা ৩০ মিনিট থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হবেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হবেন। এরপর পলাশী হয়ে বকশীবাজারে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা যোগ দেবেন। একই সময়ে কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও শিক্ষা ভবনের পথে রওনা দেবেন।

অন্যদিকে তিতুমীর কলেজ ও মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে পদযাত্রায় অংশ নেবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত কলেজকে পৃথক করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দেয়। আইনটির দ্রুত বাস্তবায়নের দাবিতেই শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন।

সর্বশেষ - জাতীয়

প্রধান উপদেষ্টা হতাশ ও ক্ষুব্ধ, পদত্যাগের আলোচনা চলছে

শুরু হলো ঈদযাত্রার বিশেষ ট্রেন সেবা

ডাকসু নির্বাচনে দ্বৈত ব্যালট, পোলিং অফিসার দায়িত্বচ্যুত

বাহাউদ্দিন বাহার ও কন্যার নামে ১৭ কোটির বেশি টাকার ব্যাংক হিসাব জব্দ

মিটফোর্ডে সোহাগ হত্যা: ব্যবসায়িক দ্বন্দ্ব না চাঁদা দাবি?

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলা অব্যাহত থাকবে

জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

নাহিদ ইসলামের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

গণতন্ত্র ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু

ঈদগাহে যাওয়ার পথে বাসচাপায় নিহত বাবা-ছেলে