মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

ডাকসু নির্বাচনে দ্বৈত ব্যালট, পোলিং অফিসার দায়িত্বচ্যুত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালটপেপার বিতরণে অনিচ্ছাকৃত ভুলের ঘটনায় এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে। সেখানে একজন শিক্ষার্থীকে ভুলবশত দুইটি ব্যালট পেপার দেওয়ায় দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল, যা অভিযোগকারী ভোটারও স্বীকার করেছেন। তবে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে।

সর্বশেষ - শিক্ষা