শনিবার , ৩১ মে ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

শুরু হলো ঈদযাত্রার বিশেষ ট্রেন সেবা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৫ ১:৪২ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার মাধ্যমে এই ঈদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বাংলাদেশ রেলওয়ে ঈদ উপলক্ষে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করেছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্য পাঁচ জোড়া (১০টি) বাড়তি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো যথারীতি চলবে এবং এ সময়ে তাদের সাপ্তাহিক বন্ধের দিন (ডে অফ) বাতিল করা হয়েছে। ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে দুই দিনে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা সহ সকল প্রধান স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ এবং র‌্যাবের সমন্বয়ে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরে মোট ২০ দিন ট্রেনে সেলুনকার সংযোজন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিশেষ ট্রেন ও কোরবানির পশু পরিবহন:

রেলওয়ে সূত্রে জানা গেছে, এবারের ঈদযাত্রায় পাঁচটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য দুই জোড়া ট্রেন নির্ধারিত রয়েছে।

এছাড়া, কোরবানির পশু পরিবহনের জন্য দুটি রুটে তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে:

  • ক্যাটল স্পেশাল-১: আগামী ২ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ৩ জুনও এই রুটে আরেকটি স্পেশাল ট্রেন চলবে।
  • ক্যাটল স্পেশাল-২: ২ জুন বিকাল ৩টা ৪০ মিনিটে ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

সর্বশেষ - জাতীয়

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

সাবেক গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

নিবন্ধন পরীক্ষা ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগ

ঈদযাত্রায় ডিএমপি’র কঠোর নির্দেশনা: অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে হুঁশিয়ারি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৮ জুলাই

ট্রাম্পের বক্তব্যে ঐতিহাসিক বাস্তবতা নিয়ে প্রশ্ন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

“চাল সংগ্রহ শেষ, দাম নিয়ন্ত্রণে আসবে”: খাদ্য উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ছাত্র-জনতা পরিবহনে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া