আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিতর্কিত রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ও নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের অভিযোগে অভিযান পরিচালনা করে ডিবি।
গ্রেফতারদের বিস্তারিত পরিচয় ও অভিযোগের বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



















