বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানালো উত্তর কোরিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৫ ১:৩৯ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়া ইরানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই আগ্রাসী পদক্ষেপকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।”

তিনি আরও বলেন, “ইসরায়েল ইরানে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে মানবতার বিরুদ্ধে ক্ষমাযোগ্য অপরাধ করেছে। এ ধরনের রাষ্ট্রীয় জঙ্গি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং মধ্যপ্রাচ্যে নতুন একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে।”

গত শুক্রবার (১৪ জুন, ২০২৫) ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায়। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ইরান। বৈঠকটি আগামী শুক্রবার (২১ জুন, ২০২৫) নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ইরান অভিযোগ করেছে, এই হামলায় যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়িত, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। ইরানের এই দাবিকে সমর্থন জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।

সর্বশেষ - জাতীয়