শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে বা বিপর্যস্তকর কোনো পরিস্থিতি তৈরি না হলে রমজানের আগেই ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের কথা বলেছেন বিএনপি সে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

শুক্রবার দুপুরে কুড়িগ্রামে নিজ এলাকা সরদার পাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান গণমানুষের নেতা, তার মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তার নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।

রিজভী আরও বলেন, নির্বাচন চলমান হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবে। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ  দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

ডিএসসিসি: ইশরাকের দায়িত্বের দাবিতে ৭ম দিনের মতো বিক্ষোভ-অবরোধ

নিবন্ধন পরীক্ষা ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগ

ভুটান-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগে নতুন দ্বার

পাকিস্তানে ভয়াবহ বন্যা: নৌকাডুবিতে প্রাণ গেল পাঁচজনের

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

ভারত-চীন আকাশপথে নতুন সূচনা

অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত পাহাড়ি সন্ত্রাসীরা, স্বাধীন ‘জুম্মল্যান্ড’ প্রতিষ্ঠার স্বপ্ন

চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন