বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই’র দেশজুড়ে বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ১:৫৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভে নেমেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাজারো সমর্থক।

দুই বছর আগে দুর্নীতির মামলায় গ্রেফতারের দিনটিকে স্মরণ করে ৫ আগস্ট থেকে আন্দোলনের সূচনা করে পিটিআই। দলটির পক্ষ থেকে জানানো হয়, ইমরান খান মুক্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোই তাদের লক্ষ্য।

লাহোরে প্রতিবাদ চলাকালে অন্তত ছয়জন প্রাদেশিক আইনপ্রণেতা (এমপিএ) এবং বিরোধী উপনেতা মইন কুরেশিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পিটিআই দাবি করেছে, শুধু লাহোরেই ৩০০-এর বেশি কর্মীকে আটক করা হয়েছে, পাশাপাশি দলীয় নেতাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে।

পাঞ্জাব প্রদেশে দলের সদস্যদের হেনস্তার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সমালোচনা করেছে পিটিআই। ইসলামাবাদে দলের নেত্রী রেহানা ইমতিয়াজ দারকে আদালত প্রাঙ্গণ থেকেই জোর করে ধরে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

দলটির শীর্ষ নেতা আসাদ কায়সার বলেন, এই বিক্ষোভের মাধ্যমে একটি বড় আন্দোলনের সূচনা হলো। তবে এটিকে শেষধাপ ভাবা ঠিক নয়। দলীয় ইউনিটগুলোকে মিছিল ও সচেতনতামূলক কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে এবং সব শ্রেণির মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে, রাওয়ালপিন্ডিসহ কয়েকটি এলাকায় বিক্ষোভ ঠেকাতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। রাওয়ালপিন্ডির জেলা প্রশাসন জানায়, ১০ আগস্ট পর্যন্ত চারজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকবে।

সর্বশেষ - জাতীয়

ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুকে গুলি: ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সরব সাবেক মার্কিন কর্মকর্তা

ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায় বিএনপি, রায় ঘোষণা পর্যন্ত চলবে রাজপথে অবস্থান

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জাপানের পূর্ণ সমর্থন, ৬ সমঝোতা স্মারক সই

ক্লিনিং থেকে পরিবহন, সবখানেই অব্যবস্থাপনা: সাদিক কায়েম

রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বহু দেশে

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

হামে শিশু মৃত্যু ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিমানবন্দরে এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ভয়াবহ লোডশেডিংয়ে সিলেটবাসী বিপর্যস্ত