বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হলে তার সাংবিধানিক অবস্থান থেকে ফ্যাসিবাদমুক্ত, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক নতুন বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছে ইসলামী ঐক্যজোট। দলটির মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেছেন, ইসলামের শিক্ষা অনুযায়ী ক্ষমতা একটি আমানত এবং এর সঠিক ব্যবহার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সহায়ক। তাই রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে তারা আশা করেন।

দৈনিক কালবেলাকে দেওয়া একান্ত প্রতিক্রিয়ায় মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, ‘ইসলামের শিক্ষা অনুযায়ী, ক্ষমতা একটি আমানত এবং এর সঠিক ব্যবহার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সহায়ক। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাংবিধানিক অবস্থান থেকে একটি ফ্যাসিবাদমুক্ত, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এরপর ১৯৯৬ থেকে ২০২৩ সালের রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।

 

 

এবার বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্নেল (অব.) অলি আহমদ। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার না করায় ভোটগ্রহণের পথ নিশ্চিত হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোট শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। নির্বাচন কমিশনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

 

 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন সংসদ সদস্যরা। সংরক্ষিত নারী আসনসহ সংসদে মোট আসন ৩৫০টি হলেও বিএনপির সংসদ সদস্য আসলাম চৌধুরীর সদস্যপদ আদালত বাতিল করায় এবার ভোটার সংখ্যা ৩৪৯ জন।

 

 

গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তবে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

 

 

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

 

 

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে।

সর্বশেষ - জাতীয়

জামায়াতে ইসলামীতে কোনো ইসলাম নেই: জমিয়ত সভাপতি

আপনাদের ভালোবাসা-সংহতি আমাদের সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে: তারেক রহমান

মির্জা ফখরুলের হুঁশিয়ারি: চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে’

সাবেক আইজিপি বেনজীরের মার্কিন ও মালয়েশিয়ার সম্পদ ক্রোক-ফ্রিজের নির্দেশ আদালতের

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে

পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই; প্রধান উপদেষ্টা

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যক্রম চলছে

দেশের পাঁচটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদীবন্দরগুলোকে

দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে: মির্জা ফখরুল

ইতালিতে কাজের সুযোগ: আসছে প্রায় ৫ লাখ নতুন ভিসা!