বুধবার , ২২ জুলাই ২০২৬ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জামায়াতে ইসলামীতে কোনো ইসলাম নেই: জমিয়ত সভাপতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কোনো ইসলাম নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন, জামায়াত সেক্যুলার, কথাও বলে সেক্যুলারিজমের। জামায়াতের মধ্যে দ্বিমুখী নীতি আছে। তারা মানুষের কাছে বলে ইসলাম করবে, কিন্তু ইশতেহারে বলে শরিয়া আইন করবে না, ইসলামি হুকুমত করবে না। জামায়াতের ইসলাম নিয়ে কোনো আইডিয়া নেই।

সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জমিয়ত সভাপতি।

জামায়াত তার আদর্শের ওপরে পৃথিবীতে কোনো মহল্লাও গড়তে পারেনি মন্তব্য করে উবায়দুল্লাহ ফারুক বলেন, মওদুদি সাহেবের (সৈয়দ আবুল আলা মওদুদী) কয়েকটি বই-ই তাদের সর্বোচ্চ তহবিল। এখানে কোরআন, হাদিস, ফিকহ নেই। জামায়াতের যে যোগ্যতা, আওয়ামী লীগ ও বিএনপির একই যোগ্যতা। তাদের মধ্যে ইসলামের কোনো প্রোগ্রামই নেই, আমি সেখানে কেন যাব? যারা জামায়াতে গেছে, তারা ভুল বোঝাবুঝিতে গেছে। অন্যথায় ধোঁকায় পড়ে তারা গেছে। জামায়াত একটা ব্যর্থ শক্তি।

অধিকাংশ ইসলামপন্থি দল ১১ দলীয় জোটে গেলেও জমিয়ত না যাওয়ার কারণ জানতে চাইলে দলের সভাপতি বলেন, ১১ দলীয় জোটে তো ইসলাম নেই। ওই জোটে যাওয়ার কোনো কারণ নেই। জামায়াতে ইসলামী একটা সেক্যুলার (ধর্ম নিরপেক্ষ) দল, আওয়ামী লীগ সেক্যুলার দল, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি সেক্যুলার দল, এদের তো ইসলাম নিয়ে কর্মসূচি নেই।

তিনি বলেন, ইসলাম একটা ধর্ম, এর মূল ভিত্তি কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। জামায়াত ইজমা ও কিয়াস মানে না। মওদুদী সাহেব যেসব হাদিসের স্বীকৃতি দিয়েছেন, সেগুলো ছাড়া অন্যগুলো মানে না। মওদুদী বলেছেন, ‘মুহাদ্দিসরা যেসব হাদিসকে বিশুদ্ধ বলে, আমরা সেগুলো বিশুদ্ধ বলি না। আমরা যাচাই-বাচাই করে বলি।’ ফলে সাড়ে তিনটা পয়েন্টই তাদের মধ্যে নেই। তারা কোরআনও মানেন মওদুদীর ব্যাখ্যায়। জামায়াতের ডজন ডজন পয়েন্ট আছে, যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।

উবায়দুল্লাহ ফারুক বলেন, মওদুদী তার দলের নাম জামায়াতে ইসলামী দিয়েছিলেন। যেদিন দিয়েছিলেন, যে সভায় দিয়েছিলেন ওই সভায় হিন্দুস্তানের ৮০ জন বড় বড় আলেম ছিলেন, কেউ তার সঙ্গে থাকেননি। সবাই ওই সভায় তাকে ছেড়ে চলে গেছেন।

সর্বশেষ - জাতীয়

শাহজিবাজার বিদ্যুৎ গ্রিডে আগুন: হবিগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তা জোরদারে আসছে ৪০ হাজার বডি ক্যাম

সালাহউদ্দিন আহমেদ: ইসলামবিদ্বেষী নয় বিএনপি, সমতাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় দল

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল

জাকসু নির্বাচন বর্জন, দায়িত্ব ছাড়লেন তিন শিক্ষকও

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

ওষুধের লাগামহীন দামে ফতুর রোগীরা, নিয়ন্ত্রণে হাই কোর্টের নির্দেশ

গভীর নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত জনজীবন: জলোচ্ছ্বাস, বন্যা ও যোগাযোগ বন্ধ

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

চরমপন্থা ও ফ্যাসিবাদ ঠেকাতে সতর্ক থাকতে হবে