বুধবার , ১৮ জুন ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়ানো: ট্রাম্পের রহস্যময় মন্তব্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যেকোনো সময় সরাসরি জড়িয়ে পড়তে পারে—এমন খবর সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এই বিষয়টি নিয়ে একাধিক পোস্ট ও বক্তব্য দিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়েও ব্যাপারটি তিনি যেন অস্পষ্টই রাখলেন।

যুক্তরাষ্ট্র কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কাছাকাছি এগিয়ে যাচ্ছে? হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি এটা বলতে পারছি না… আপনি সত্যিই ভাববেন না যে, আমি এই প্রশ্নের উত্তর দেব।”

তিনি বলেন, “আপনি জানেন না যে, আমি এটা করতে যাচ্ছি কি না। আপনি জানেন না। আমি এটা করতেও পারি, নাও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।”

ট্রাম্প আরও বলেন, “আমি আপনাকে এটা বলতে পারি – ইরান অনেক সমস্যায় পড়েছে, এবং তারা আলোচনা করতে চায়। এবং আমি বলেছিলাম- ‘কেন আপনারা আগে আমার সাথে আলোচনা করলেন না – এই সব মৃত্যু এবং ধ্বংস?’ কেন আপনারা আলোচনা করেননি? আমি বলেছিলাম, ‘কেন আপনারা দুই সপ্তাহ আগে আমার সাথে আলোচনা করলেন না? আপনারা ভালো কিছু করতে পারতেন। আপনাদের একটি দেশ থাকত।”

সর্বশেষ - জাতীয়

জনগণের রাষ্ট্র গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

রাশিয়ার কামচাটকায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

জামায়াত আমির হার্টের জটিলতায় হাসপাতালে ভর্তি

আকাশে ইঞ্জিন বিকল বোয়িং বিমানের, ভয়াবহ দুর্ঘটনা এড়ালেন পাইলটরা

টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫১, ১৫ শিশুসহ নিখোঁজ বহু

প্রস্তাবিত বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

সৌর ব্যতিচারে আট দিন সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে