বুধবার , ১৮ জুন ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, “এই জাতি কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না। ইরানিরা কখনো কোনো ‘আরোপিত’ যুদ্ধ বা শান্তি মেনে নেবে না, আত্মসমর্পণও করবে না।”

বুধবার (১৮ জুন, ২০২৫) দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি এই মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, “যারা ইরান এবং এর ইতিহাসকে চেনেন, তারা জানেন— ইরানিদের সঙ্গে হুমকির ভাষায় কথা বললে তারা ভালোভাবে সাড়া দেয় না।”

খামেনি আরও হুঁশিয়ার করে বলেন, মার্কিনিদের এটা বুঝতে হবে যে, যেকোনো সামরিক হস্তক্ষেপ অপরিবর্তনীয় ও ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জাতি সম্মান ও স্বাধীনতার প্রশ্নে কখনোই আপস করে না।

সর্বশেষ - জাতীয়

‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

জাতীয় নির্বাচনে অর্থ বরাদ্দে কার্পণ্য হবে না – অর্থ উপদেষ্টা

সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানি কাল

অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে জাতীয় পার্টি

এমপিরা অনিয়ম করলে স্পিকার ও ইসি যৌথ তদন্ত করবে

সরকারি প্রশিক্ষণে ভাতা ও সম্মানি দ্বিগুণ

গোপালগঞ্জে শান্তি ফেরাতে সেনাবাহিনীর আহ্বান: গুজব এড়িয়ে চলুন, ধৈর্য ধরুন

ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের চূড়ান্ত প্রচারণায় প্রার্থীরা

ফের উত্তপ্ত মণিপুর: কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ, সংঘর্ষে আহত ৩

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হস্তক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী