বুধবার , ২১ মে ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানি কাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ণ

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানি আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২১ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গত ১৪ মে হাইকোর্ট জোবাইদা রহমানকে জামিন দেন এবং তার সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেন। ওইদিন জোবাইদা রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহানব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। গত ১৩ মে তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য তার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। ২০২৩ সালের ২ আগস্ট এই মামলার বিচার শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

গত বছরের শেষের দিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। চলতি বছরের ৬ মে জোবাইদা রহমান দেশে ফেরেন।

সর্বশেষ - জাতীয়

৫ দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে নির্দেশ ইসির

প্রকৌশলীদের দাবিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ১০৬টি মামলায় চার্জশিট

ইস্রায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানালেন ট্রাম্প

সালাহউদ্দিন আহমেদ: ইসলামবিদ্বেষী নয় বিএনপি, সমতাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় দল

বাংলাদেশসহ ৯ দেশের ভিসায় নিষেধাজ্ঞা দিচ্ছে আমিরাত

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প

ইতিহাস গড়া নারী ফুটবল দলকে হাতিরঝিলে উষ্ণ সংবর্ধনা

পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে, প্লাবিত লালমনিরহাটের পাঁচ উপজেলা

৩০ দলের অংশগ্রহণে রবিবার ঐকমত্য কমিশনের নতুন বৈঠক