রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে জাতীয় পার্টি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের স্থায়ী শান্তি ও উন্নয়নের জন্য গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। তাই জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক শাসনব্যবস্থার পক্ষে অবস্থান করে এসেছে। একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বলে তিনি উল্লেখ করেন।

রবিবার সকালে গুলশানে নিজ বাসভবনে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষিত ফেব্রুয়ারি মাসের নির্বাচনের প্রসঙ্গে রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় এখনই নির্বাচনের উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা তা ভেবে দেখা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে আগে অনুকূল পরিবেশ তৈরি করা অপরিহার্য।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুব সংহতির সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুব সংহতির নেতা মেরাজ উদ্দিন ও মো. জসিম উদ্দিন।

সর্বশেষ - জাতীয়