রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

স্থায়ী ক্যাম্পাস দাবিতে শাহজাদপুরে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে ধোপাকান্দি এলাকায় মহাসড়ক অবরোধ শুরু হলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুইমুখী সড়কে তীব্র যানজট ও যাত্রীদের ভোগান্তি দেখা দেয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ জানান, সকাল ১০টা ৫৫ মিনিট থেকে অবরোধ শুরু হয়। বিকল্প পথ হিসেবে শহরের ভেতর দিয়ে যান চলাচল করানো হচ্ছে।

শিক্ষার্থীরা এর আগে প্রায় দুই সপ্তাহ ধরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করে আসছিলেন। গত ২৬ জুলাই থেকে শুরু হওয়া এসব কর্মসূচির ধারাবাহিকতায় তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও সমাধান না আসায় তারা আজ ফের অবরোধে নামে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার নয় বছর পরও বিশ্ববিদ্যালয়টি ভাড়া করা ভবনে কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা—পাঁচটি বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে।

নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হলেও তা এখনো অনুমোদন পায়নি।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

সর্বশেষ - জাতীয়

সব ধর্মেই সম্প্রীতির বার্তা, জন্মাষ্টমীতে তারেক রহমানের শুভেচ্ছা

ভারতের ওপর শুল্ক আরোপের পর পাকিস্তানের সঙ্গে তেলচুক্তি করলেন ট্রাম্প

তিনবার বিচ্ছেদ, তবুও বিয়েতে বিশ্বাস অটুট শ্রাবন্তীর

“অন্তর্বর্তী সরকারকে অতিরিক্ত সময় দেওয়া দেশের জন্য ক্ষতিকর” — আন্দালিব রহমান পার্থ

বাহাউদ্দিন বাহার ও কন্যার নামে ১৭ কোটির বেশি টাকার ব্যাংক হিসাব জব্দ

মহিষের আসল মালিক কে জানতে ডিএনএ পরীক্ষার নির্দেশ পুলিশের

গুলশানে চাঁদা আদায়কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন আটক

কক্সবাজার সফরে হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে নোটিশ

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের বৈঠক

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ গ্রেপ্তার