বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

কক্সবাজার সফরে হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে নোটিশ

প্রতিবেদক
nrb
আগস্ট ৬, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ণ

‘জুলাই অভ্যুত্থান’ দিবসের কর্মসূচির সময় কক্সবাজার সফরে গিয়ে দলীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তিগত সফরে অংশ নেন এবং এ বিষয়ে রাজনৈতিক পর্ষদকে কোনো পূর্ব জানানো হয়নি। অভিযুক্তরা হলেন—তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

সর্বশেষ - জাতীয়