বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

“অন্তর্বর্তী সরকারকে অতিরিক্ত সময় দেওয়া দেশের জন্য ক্ষতিকর” — আন্দালিব রহমান পার্থ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ইতোমধ্যেই দীর্ঘ হয়েছে, এর মেয়াদ আর বাড়ানো হলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান-২ এর হোটেল লেকশো-তে ‘গণতান্ত্রিক উত্তরণ: অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন—বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আন্দালিব বলেন, “অন্তর্বর্তী সরকার এখন সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে কথা বলছে, যা তাদের এখতিয়ার নয়। এর মাধ্যমে মূলত তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ খুঁজছে।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে দেশের গণতন্ত্র যে ক্ষতির মুখে পড়েছে, বিএনপিই সেই ক্ষতি পুষিয়ে নিয়ে গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে পারবে।”

সেমিনারে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, গবেষক ও রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় টাইগারদের

বিনিয়োগে নতুন সুবিধা আনছে ওমানের ‘গোল্ডেন ভিসা’

চলতি হজ মৌসুমে ৪৫ বাংলাদেশি হাজির ইন্তেকাল

তারেক রহমান দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাইলেন মির্জা ফখরুল

দেশের পাঁচটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদীবন্দরগুলোকে

র‍্যাব-ডাকাত ধাওয়া-পাল্টা ধাওয়া: জনতার ভুল বোঝাবুঝিতে র‍্যাব সদস্যরা গণপিটুনির শিকার

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু