বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

মানবতাবিরোধী মামলার আসামিরা নির্বাচন ও সরকারি পদে অযোগ্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধ মামলায় চার্জশিটভুক্ত কোনো ব্যক্তি আর জাতীয় বা স্থানীয় নির্বাচন করতে পারবেন না এবং সরকারি কোনো পদেও থাকতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আইসিটি (ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল) মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার যোগ্যতা হারাবেন। এজন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৯৭-এ নতুন ধারা ২০(সি) সংযোজন করা হয়েছে।

তিনি আরও জানান, একইভাবে চার্জশিটভুক্তরা স্থানীয় সরকার পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র বা সদস্য পদেও নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরি বা অন্য কোনো সরকারি দায়িত্বেও তারা নিয়োগ পেতে পারবেন না।

সর্বশেষ - জাতীয়

রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বহু দেশে

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে হবে, আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

অবরুদ্ধের ৬ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বিটিভি ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত ঘোষণার সিদ্ধান্ত

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত

ভাই-বোনের মৃত্যু, সন্দেহে খাদ্যে বিষক্রিয়া

ভারতীয় লেখক বানু মুশতাক পেলেন আন্তর্জাতিক বুকার পুরস্কার