বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ১৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বিটিভি ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত ঘোষণার সিদ্ধান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

প্রেসসচিব জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত দুই ঘণ্টাব্যাপী এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে নীতিগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে একটি কমিটি গঠন করা হচ্ছে।”

এ বিষয়ে সি আর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি অতীতে রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করার পাশাপাশি, ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়ন করবে।

সর্বশেষ - জাতীয়

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ

ইংল্যান্ডের কাছে লড়াই করে হেরে গেল বাংলাদেশ নারী দল

৫ আগস্ট: ছাত্র-জনতার বিজয়ের দিন

নির্বাচনপূর্ব জোট শক্তিশালী করতে তৎপর বিএনপি

ইসরায়েলে ইরানের ব্যাপক ব্যালিস্টিক মিসাইল হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা

হজ উপলক্ষে মক্কা ও মদিনায় চালু হলো বিশ্বের বৃহত্তম শীতলীকরণ ব্যবস্থা

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ১২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ

কক্সবাজার সফরে হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে নোটিশ

দুবাইয়ে সিরিয়াকে হারিয়ে প্রস্তুতি শুরু কিশোরী ফুটবলারদের

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক