রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ভাই-বোনের মৃত্যু, সন্দেহে খাদ্যে বিষক্রিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

রাজধানীর মগবাজারে হঠাৎ অসুস্থ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো- আকরিদা চৌধুরী (১০) ও তার ভাই চৌদ্দ মাস বয়সি ইলহাস চৌধুরী। গত শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমানোর পর প্রথমে অসুস্থ হয়ে পড়ে আকরিদা। এরপর অসুস্থ হয়ে পড়ে ইলহাস।

অসুস্থ হওয়ার পর তাদের পৃথক দুটি হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। একই খাবার খেয়ে শিশু দুটির বাবা-মাও অসুস্থ হওয়ায় ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ায় মারা গেছে শিশু দুটি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত শেষে গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

জানা গেছে, ওয়্যারলেস মোড়ের ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকত শিশু দুটি। তাদের বাবা মোসলে উদ্দিন চৌধুরী একটি গার্মেন্টের জিএম এবং মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানা এলাকায়।

হাতিরঝিল থানার এসআই মো. সুমন মিয়া জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার রাতে দুই শিশু সন্তানসহ তাদের বাবা মা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন।

শুক্রবার রাতেই মেয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে ছেলেটিও বমি করা শুরু করে। তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিলে তারও মৃত্যু হয়। একই খাবার খেয়ে তাদের বাবা মাও অসুস্থ হয়ে পড়েছিলেন।
তবে তারা চিকিৎসা শেষে সুস্থ আছেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে দুই শিশু মারা গেছে। তবে ওই খাবার তারা বাসায় রান্না করেছিল নাকি বাইরে থেকে কিনে এনেছিল তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

কক্সবাজারে চুরি করতে গিয়ে ধরা, পালাতে না পেরে ছাদে আগুন দিল চোর

নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প

খালেদা জিয়ার কফিন বুধবার সকালে সংসদ ভবন এলাকায় আনা হবে

ডাকসু নির্বাচনে ভোটারদের জন্য ঢাবি ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু

রাজনীতি ও অর্থনীতিতে গণতন্ত্রায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়

৩১ অক্টোবরের মধ্যে ভোটার হলেই মিলবে নির্বাচনী অধিকার: ইসির ঘোষণা

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউ

ফিরে দেখা ৩৫ বছর আগের রাষ্ট্রপতি নির্বাচন কেমন ছিল

শিবিরের বিবৃতি সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই