সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

স্বাধীন ফিলিস্তিনের নেতৃত্ব দেবেন কে?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মহল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একে একে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররাও স্বীকৃতি দেওয়ায় প্রশ্ন উঠেছে—স্বাধীন ফিলিস্তিনের নেতৃত্ব দেবেন কে?

১৯৩৩ সালের মন্টেভিডিও কনভেনশন অনুযায়ী রাষ্ট্রের চারটি মানদণ্ড থাকলেও ফিলিস্তিনের সবচেয়ে বড় সংকট কার্যকর সরকার। ২০০৭ সাল থেকে ফিলিস্তিন বিভক্ত—গাজায় হামাস আর পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। কিন্তু ৯০ বছরের মাহমুদ আব্বাসের নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রবল। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৬ সালে।

বন্দি নেতা মারওয়ান বারঘৌতি এখনো ফিলিস্তিনিদের কাছে জনপ্রিয় হলেও তার কারাবন্দি অবস্থা নেতৃত্বকে জটিল করে তুলেছে।

অন্যদিকে, ইসরায়েল কঠোরভাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজায় বা পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিংবা হামাস—কেউই শাসন করবে না।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক স্বীকৃতি প্রতীকী হলেও ফিলিস্তিনিদের কাছে এখন জরুরি বিষয় যুদ্ধ বন্ধ করা। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে—স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব কে নেবেন এবং কোন ভূখণ্ডের ওপর তা গঠিত হবে?

সর্বশেষ - জাতীয়