শনিবার , ৭ জুন ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

একটি গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৭, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে বলেন, “একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে।”

আজ (শনিবার, ৭ জুন) জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে তিনি এই মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, “আমরা ১৭ বছর ধরে খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে, আমাদের পরিচয় গোপন না করে রাজপথে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদাতবরণ করেছেন। আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি।”

তিনি আরও বলেন, “পোর্ট-করিডোর হতে দেওয়া হবে না। বাংলাদেশের মালিক জনগণ। আমরা এই দেশেই থাকব, বিদেশে গিয়ে সেটেল হব না। আমার অন্য দেশের পাসপোর্ট নেই।” তিনি জোর দিয়ে বলেন, “ভাড়া করে নিয়ে আসা সরকার পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাইবে তাদের প্রভুদের খুশি করবে – সেই রাজনীতি তো ৫ আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই শেষ হয়ে গেছে।” এখন তাদের স্লোগান একটাই, “সবার আগে বাংলাদেশ।”

সর্বশেষ - জাতীয়

গাজা অভিযানে সেনা সংকটে ইসরায়েল, রিজার্ভ সদস্যদের বিক্ষোভ

ফ্লাইওভারে উঠতে গিয়ে আটকে গেল পিংক বাস, এগিয়ে এলেন পুরুষ ড্রাইভার

রাশিয়া থেকে এক হাজার সেনার মরদেহ নিল ইউক্রেন

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ দীপু মনি, মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মাংস নিয়ে মেট্রোরেলে চলাচলে নিষেধাজ্ঞা

ইরানে ইসরায়েলি হামলায় দুই দিনে নিহত ১২৮, আহত ৯০০

স্বামীর নাম জালিয়াতির অভিযোগে তদন্ত দাবি করলেন নীলা ইস্রাফিল

জেলায় সন্ধ্যা পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

প্রথমবারেই কপাল খুলল প্রবাসীর, জিতলেন ২০ মিলিয়ন দিরহাম!

পলাতক হাসিনা গত ১৬ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে