শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সিপিএলে আবারও ব্যর্থ সাকিব, বড় হার অ্যান্টিগার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ণ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও হতাশাজনক পারফরম্যান্স করলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৮৩ রানের বড় হারে মাঠ ছাড়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

প্রথমে ব্যাট করে গায়ানা তোলে ৪ উইকেটে ২১১ রান। দলের হয়ে শেই হোপ খেলেন ৫৪ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস, শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে ২৬ বলে ৬৫ রান। রোমারিও শেফার্ডও ৮ বলে করেন দ্রুত ২৫।

জবাবে রান তাড়ায় নেমে শুরুটা ঝড়ো করলেও ১৫.২ ওভারেই অলআউট হয় অ্যান্টিগা। কারিমা গোর করেন ১৪ বলে ৩১ রান, তবে মাঝপথেই ভেঙে পড়ে দল। বল হাতে জাদুকরি বোলিং করেন ৪৬ বছর বয়সী ইমরান তাহির—৩.২ ওভারে মাত্র ২১ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।

সাকিব এই ম্যাচেও ব্যাট ও বলে ব্যর্থ। বল হাতে ২ ওভারে দেন ১৬ রান, কোনো উইকেট পাননি। ব্যাট হাতে নেমে ৭ বলে করতে পেরেছেন মাত্র ৮ রান, তাহিরের ঘূর্ণিতে স্টাম্পিং হয়ে ফেরেন সাজঘরে। চলতি সিপিএলে চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ৩৯ রান ও চার ম্যাচে একটি উইকেট।

এই হারের ফলে ৫ ম্যাচে অ্যান্টিগার জয় থাকল মাত্র ২টিতে, আরেকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।

সর্বশেষ - শিক্ষা

ট্রাইব্যুনালে ডেকে নেওয়ার পর ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া

ফ্যাসিবাদের পর এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই

আওয়ামী লীগের ভুল স্বীকার: ‘দেশে রাজনৈতিক পরিবেশ এলে সিদ্ধান্ত’ – ওবায়দুল কাদের

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির বড় সিদ্ধান্ত আসছে

আপসনামা দাখিল করেও ফের এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

ফেসবুক জুড়ে হাদির মৃত্যুর খবর, যা বলছে ইনকিলাব মঞ্চ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠনের ইঙ্গিত আইন উপদেষ্টার

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যের মুক্তি ১৫ ঘণ্টা পর

‘মাদকের অভয়ারণ্য’ সোহরাওয়ার্দী উদ্যান: দিনে ৪০ কেজি গাঁজার রমরমা ব্যবসা