সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

যুক্তরাজ্য, পর্তুগাল, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। ইউরোপের আরও কয়েকটি দেশও শিগগিরই একই ঘোষণা দিতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে বিশ্ব নেতারা একত্র হচ্ছেন। সেখানে গাজা যুদ্ধ অবসান ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে অগ্রগতির জন্য বৈঠক হবে।

এদিকে, যুক্তরাজ্যের স্বীকৃতির পর ইসরায়েল যে পশ্চিম তীরের কিছু অংশ দখলের ঘোষণা দিয়েছে, তা থেকে বিরত থাকতে দেশটিকে সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে ফিলিস্তিনের প্রতি স্বীকৃতির ধারা আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মোড় আনছে। ইউরোপের আরও দেশ যদি একে একে স্বীকৃতি দেয়, তবে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়বে।

দীর্ঘদিন ধরে আলোচিত দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে এই পদক্ষেপ হয়তো নতুন গতি আনতে পারে।

সর্বশেষ - জাতীয়

সম্প্রীতির বন্ধনে অটুট থাকবে বাংলাদেশ: ড. ইউনূস

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মা ও শিশুকন্যার মৃত্যু

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’ সৃষ্টির শঙ্কা

ভারতের ওড়িশায় সংঘর্ষ-সহিংসতা, ইন্টারনেট বন্ধ ও কারফিউ জারি

মিটফোর্ডে নৃশংস খুনের পর র‍্যাবের অভিযান জোরদার, গ্রেফতার কয়েকজন

বাংলাদেশের নির্বাচন নিয়ে বিক্রম মিশ্রির মন্তব্য প্রত্যাশিত নয়

ট্রাম্পের দাবি, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি

চীনের সামরিক কুচকাওয়াজে আধুনিক অস্ত্রের মহড়া

চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তি নিয়ে হাইকোর্টের দ্বিধা-বিভক্ত রায়

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাস্তব ও ন্যায্য’ চুক্তির আহ্বান ইরানের, ওমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা আজ