সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বুধবার থেকে দেশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

আগামী বুধবার (১ অক্টোবর) থেকে দেশে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে উত্তর প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টিপাতের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

ধাপে ধাপে পূর্বাভাস

  • মঙ্গলবার পর্যন্ত – চট্টগ্রামের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
  • মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার – ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির প্রবণতা থাকবে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।
  • বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার – ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকার অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে অতিভারী বর্ষণ হতে পারে।
  • বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার – রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটে থাকবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
  • শুক্রবার থেকে শনিবার – রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। অন্য বিভাগগুলোতে বৃষ্টি থাকবে ছিটেফোঁটা আকারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে

সর্বশেষ - জাতীয়