শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের ঢাকা সফর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ণ

বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকায় আসছেন। এই সফরে তারা বাংলাদেশে স্টারলিংকের সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্বের দিকগুলো মূল্যায়ন করবেন এবং সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি তারা বাংলাদেশে স্টারলিংকের অফিসিয়াল যাত্রা শুরুর ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধিদলে লরেন ড্রেয়ারের সঙ্গে রয়েছেন স্পেসএক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস

লরেন ড্রেয়ারের নেতৃত্বে আগত এই দলটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে স্টারলিংকের ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন, এবং বিশেষত গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে মূল্যায়ন করবে। স্পেসএক্স ও স্টারলিংকের এই সফর বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশনের লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি প্রেস কনফারেন্সে তারা বক্তব্য রাখবেন। রাতে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ১৯ জুলাই তারা ঢাকা ত্যাগ করবেন।

সর্বশেষ - জাতীয়

ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ চালু: ৫ মিলিয়ন ডলারে মিলবে মার্কিন নাগরিকত্ব?

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

ইনকিলাব মঞ্চের আহতদের কেউ গুলিবিদ্ধ নন: ঢামেক পরিচালক

ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ১৩৫০ কর্মকর্তার ছাঁটাই

হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব এলাকায়

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: মির্জা ফখরুল

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা

একই স্থানে বারবার ভূমিকম্পের কারণ জানা গেল

আফগানিস্তানে তালেবান শাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া