মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

অসন্তোষজনক জবাবে বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

শোকজের জবাব যথেষ্ট গ্রহণযোগ্য না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দলের একটি নির্ভরযোগ্য সূত্র।

বিএনপির কেন্দ্রীয় দফতরের একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন, ফজলুর রহমানকে লিখিতভাবে পদ স্থগিতের চিঠি পৌঁছে দেওয়া হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। তিনি প্রথমে লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। পরে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও চূড়ান্ত জবাবকে সন্তোষজনক মনে করা হয়নি।

তবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনায় কঠোর ব্যবস্থা না নিয়ে আপাতত প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দেশের মর্যাদা ও দলের নীতিমালা বজায় রাখার পাশাপাশি জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সংবেদনশীল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তাব নাকচ করল মিয়ানমার

এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রিত্বের বিপক্ষে বিএনপি

চিকিৎসকদের অনুমতি পেলে কাল লন্ডন যাবেন খালেদা জিয়া

ক্ষতিপূরণ দিয়ে জাবি ছাড়লো ২৮ বাস

বিএনপি-জামায়াতকে বৈঠকে আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণের অভিযোগে ২ শিক্ষার্থী আটক

প্রশাসনে আওয়ামী লীগের প্রভাব, দেশে জুলুম-নির্যাতন বন্ধ হচ্ছে না

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আ. লীগের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন অ্যাটর্নি জেনারেল