সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ন্যাম বৈঠকে যোগ দিতে উগান্ডা গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৫:৪৬ পূর্বাহ্ণ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) মন্ত্রী পর্যায়ের ১৯তম মধ্যবর্তী পর্যালোচনা বৈঠকে যোগ দিতে রবিবার (১২ অক্টোবর) উগান্ডার রাজধানী কাম্পালার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তিনি ইথিওপিয়ান এয়ারলাইন্সে ঢাকা থেকে রওনা হন এবং ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখান থেকে তিনি ন্যাম বৈঠকে যোগ দেবেন, যা ১৪–১৬ অক্টোবর কাম্পালায় অনুষ্ঠিত হবে।

“বৈশ্বিক সমৃদ্ধির জন্য পারস্পারিক সহযোগিতা আরও জোরদারকরণ” প্রতিপাদ্যে আয়োজিত এই বৈঠকে ২০২৪ সালের ন্যাম শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। আলোচনায় শান্তি, নিরাপত্তা, মানবাধিকার, আইনের শাসন ও ফিলিস্তিন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে।

বর্তমানে ১২০ সদস্যবিশিষ্ট ন্যাম বিশ্বের সবচেয়ে বড় অ-জোটভুক্ত গোষ্ঠী, যার নেতৃত্বে আছে উগান্ডা। বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দিকনির্দেশনামূলক দলিল গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়