সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

ফার্মগেট–রাজাবাজারে তিন ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ণ

রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয় (২৩) নামে এক যুবককে আটক করে। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে প্রথম বিস্ফোরণ ঘটে। পরে মোটরসাইকেলে থাকা তিন যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দেয়। পূর্ব রাজাবাজার এলাকায় গিয়ে তারা আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে একজন আহত হন।

শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক জানান, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সহযোগী ও বিস্ফোরণের উদ্দেশ্য শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - জাতীয়