মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

শেষ ওভারের ধাক্কায় বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ স্বপ্ন ভাঙল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ণ

পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ নারী দল। এরপর টানা চার ম্যাচে হার, তবু সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে ছিল নিগার সুলতানা জ্যোতিদের। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য পরাজয়ে।

লঙ্কানদের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়ায় শেষ ৫ ওভারে ২৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের, হাতে তখনও ৭ উইকেট। জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে সেখান থেকেই ৭ রানে হার—শেষ দিকে ১ রান যোগ করতেই হারিয়ে ফেলে ৫ উইকেট!

ম্যাচ শেষে অধিনায়ক জ্যোতি স্বীকার করেছেন, “শেষদিকে আমরা চাপ নিতে পারিনি। পরিকল্পনায় নিয়ন্ত্রণ হারিয়েছি, নিয়মিত উইকেট হারিয়েছি—এটাই হারের মূল কারণ।”

এর আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে শেষ মুহূর্তে স্নায়ুচাপে ভেঙে পড়েছে দল। জ্যোতির ভাষায়, “আমরা এমন তিনটি ম্যাচ হারলাম—এটি হৃদয়বিদারক। শেষ ওভার পর্যন্ত নিজেদের স্থির রাখতে পারিনি।”

বাংলাদেশের ইনিংসে একসময় ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। সেখান থেকে জ্যোতি ও শারমিন সুপ্তার ৮২ রানের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়। কিন্তু সুপ্তা ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়লে আবার ছন্দ হারায় দল।

জ্যোতি বলেন, “সুপ্তা যখন মাঠ ছাড়ল, মোমেন্টাম বদলে যায়। এরপর স্বর্ণা এলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি।”

৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে এখন ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি কেবল নিয়মরক্ষার লড়াই বাংলাদেশের জন্য। বিশ্বকাপের মঞ্চে আরেকটি হতাশার গল্প লিখে ফিরতে হচ্ছে জ্যোতি–সুপ্তাদের।

সর্বশেষ - জাতীয়

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত

৫ দিনব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ৯ নেতা-কর্মী গ্রেফতার

ভারতকে মোকাবেলার পর পাকিস্তান সেনাবাহিনীর প্রতি জনসমর্থন বৃদ্ধি

একইসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন বাঞ্ছনীয়

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার

প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাম্পের বক্তব্যে ঐতিহাসিক বাস্তবতা নিয়ে প্রশ্ন

এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

আওয়ামী লীগের নৌকা প্রতীক ইসি ওয়েবসাইট থেকে অপসারিত